সৌদি বিমানবন্দরে হামলা: ২২ হাজার যাত্রীর ফ্লাইট বাতিল

সৌদি বিমানবন্দরে হামলা: ২২ হাজার যাত্রীর ফ্লাইট বাতিল

প্রথম ডেস্ক

২৪/১০/২০২৬ ০৪:১২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে। এতে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৪১টি ফ্লাইট স্থগিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

সাকিব জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৪১টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

তিনি বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ২৯টি ফ্লাইট, সালাম এয়ারের ৭টি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৯টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

নীরব চাকলাদার/প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad