দামোদর মাস উপলক্ষে জৈন্তাপুরে শিবসংঘ যুব ফোরামের গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন

দামোদর মাস উপলক্ষে জৈন্তাপুরে শিবসংঘ যুব ফোরামের গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

৩০/১০/২০২৬ ১৭:০৭:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও পবিত্র দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারিঘাটের শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গীতাপাঠ করেন সুনামগঞ্জের জগন্নাথপুরের রাজিব দে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার বাণী পাঠ ও আলোচনা করা হয়। এ সময় গীতার কর্মযোগ, ভক্তিযোগ, ধর্ম ও ন্যায়পরায়ণতার শিক্ষা এবং মানবকল্যাণের আদর্শ তুলে ধরা হয়। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, আত্মশুদ্ধি, সত্য ও ন্যায়ের পথে চলা এবং জীবের প্রতি দয়া প্রদর্শনের গুরুত্ব আলোচনা করা হয়। পরে মঙ্গল ও শান্তি কামনায় প্রদীপ প্রজ্বালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ প্রার্থনা ও ধর্মীয় আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য পর্বে মন্দিরের উন্নয়নে বিশেষ অবদানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব ও তাঁর সহধর্মিণী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেবা তালুকদার দম্পতির পক্ষ থেকে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে একটি স্থায়ী ও নান্দনিক প্রবেশদ্বার (গেট) নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ মহতী উদ্যোগের জন্য মন্দির পরিচালনা কমিটি ও শিব সংঘ যুব ফোরামের পক্ষ থেকে ওই দম্পতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের এ উদ্যোগ মন্দিরের সৌন্দর্যবর্ধন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপেন্দ্র চন্দ্র পাল লালা, সত্যন দত্ত, সুরেন্দ্র বৈদ্য, রিন্টু চন্দ্র পাল, বিজেন চন্দ্র দেব, প্রদীপ দত্ত, গোপেশ দেব, সুসেন দেব, শিব সংঘ যুব ফোরামের সাবেক সভাপতি রতন দেব, সংগঠনের সভাপতি পার্থ দত্ত ও সাধারণ সম্পাদক চপল দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন পিনাক দেব, রবীন দত্ত, স্বপন পাল, মিন্টু বৈদ্য, বিজেন বিশ্বাস, সুভাষ পাল, উত্তম পাল, জয় দত্ত, জয়ন্ত বিশ্বাস, তপন বৈদ্য, প্রতাপ দত্ত, মমি পাল, শেফুল দেব, স্বাধীন দত্ত, রাজু পাল, বিভাস পাল, বকুল পাল, অনিক দেব, রাজন দেব, রাজীব পাল, অনন্ত বিশ্বাস, রত্নদীপ চক্রবর্তী, উজ্জ্বল পাল ও দোলন বৈদ্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভক্ত ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজকরা জানান, শিব সংঘ যুব ফোরামের দীর্ঘ ১৫ বছরের পথচলায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকায় সম্প্রীতি, ঐক্য ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad