শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করছে দিরাই প্রেসক্লাব

সাধারণ সভায় সিদ্বান্ত

শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করছে দিরাই প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি,দিরাই

৩০/১০/২০২৬ ২১:৫৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দিরাই প্রেসক্লাব। আগামী ২০ নভেম্বর (সম্ভাব্য) এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পৌর শহরের জালাল সিটি সেন্টারে দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দিরাই প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী ও প্রশান্ত সাগর দাশ। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য পাবেল হাসান, রায়হান মিয়া, আশরাফ উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে দিরাই প্রেসক্লাবের এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad