লাখাইয়ে শিক্ষার্থীদের মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

লাখাইয়ে শিক্ষার্থীদের মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, লাখাই

৩০/১০/২০২৬ ২১:৫১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মনোভাব বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার  গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার কেন্দ্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠের জেলা প্রতিনিধি জুবায়েল আহমেদ। সহকারী কেন্দ্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন লাখাই উপজেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক এইচ কে হাবিবুর রহমান।

নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি, মেধা যাচাই এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আশীষ দাশ গুপ্ত / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad