শিক্ষা দুর্নীতি দূরীকরণের দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি

শিক্ষা দুর্নীতি দূরীকরণের দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১২/২০২৫ ১৯:০৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমে বিদ্যমান দুর্নীতি দূরীকরণের দাবিতে সিলেটে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও ২১ জন উপদেষ্টার বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচি থেকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকরের জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং এটিকে কোনোভাবেই দুর্নীতির মাধ্যমে কলুষিত করা যাবে না। শিক্ষাকে ব্যবসায় পরিণত না করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ পাঠদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। আগামী ১৫ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে শিক্ষা খাতে দুর্নীতি দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

স্মারকলিপিতে শিক্ষা খাতে কোচিং বাণিজ্য, নির্ধারিত বই বিক্রি, ভর্তি ও সেশন ফি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ রহমান

মন্তব্য করুন: