সিলেটে ৪২২টি চোরাই মোবাইল উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান

সিলেটে ৪২২টি চোরাই মোবাইল উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/১২/২০২৫ ২১:৪১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সিলেট নগরের করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এসময় মোবাইল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সিলেটে মোবাইল চোর চক্রের মূল হোতা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোমিনখালা এলাকায় তানভীর নামে একজনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতর থেকে ৩৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে তানভীরসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মো. সুজ্জাদ নামে একজনকে আটক করা হয়। একইদিন সকালেই দক্ষিণ সুরমার শিববাড়ির জৈনপুরে চোরাই মোবাইল চক্রের প্রধান হোতা আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে ২০৪টি মোবাইল উদ্ধার করা হয়। এরপর নগরের বন্দরবাজার এলাকায় করিমউল্লাহ মার্কেটের ৩য় তলার একটি স্মার্ট ফোন গ্যালারিতে অভিযান চালিয়ে আরও ১৫৪টি মোবাইল উদ্ধার করা হয়।


এসএমপি কমিশনার জানান, গ্রেপ্তারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে। তিনি বলেন, “সিলেটে যে পরিমাণ মোবাইল চুরি হয়, তার তুলনায় উদ্ধারকৃত পরিমাণ সামান্য। তবে আমরা মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরও বেগবান করার চেষ্টা করছি।”


এ রহমান

মন্তব্য করুন: