কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়
এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে রবিবার সিলেট আসছেন শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে সিলেট অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিতে আগামীকাল রবিবার (২৮ জুন) সিলেট সফরে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিলেট), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা কেন্দ্র সচিবদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।
রবিবার সকাল পৌনে ৭টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন শিক্ষামন্ত্রী। সকাল ৭টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকার বিমানবন্দর ত্যাগ করে সকাল ৮টায় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
এরপর সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেটের মেন্দিবাগে অবস্থিত ‘জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড’-এর অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্র সচিবদের প্রধান মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
সভা শেষে সকাল ১১টায় তিনি পুনরায় সড়কপথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রওনা হয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করবেন মাননীয় মন্ত্রী।
সজল আহমদ
মন্তব্য করুন: