শেষ বিদায়ে জনতার ঢল, জকিগঞ্জে মোস্তাক আহমেদ লস্করের জানাজা অনুষ্ঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক আহমেদ লস্করের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর ২:৩০ মিনিটের সময় স্থানীয় হাড়িকান্দি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুম মোস্তাক আহমেদ লস্কর জকিগঞ্জ উপজেলার কাজলশার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক বিশিষ্ট মুরব্বি হিসেবে এলাকায় অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর শেষ বিদায়ে হাড়িকান্দি মাদ্রাসা মাঠে ঢল নামে সর্বস্তরের মানুষের।
জানাজায় এলাকার সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাফাদার,জামিয়া হাড়িকান্দি মাদ্রাসার মহাপরিচালক ও বিশিষ্ট আলেম মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানি, সাবেক চেয়ারম্যান মাহতাব হুসেন,চেরাগ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী,
জাতীয় পার্টি নেতা জালাল উদ্দীন,রাজনীতিবিদ সুয়েব লস্কর,
কফিলুজ্জামান কফিল।
এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, কোষাধক্ষ্য কে এম মামুন,জেড টিভি নিউজের নির্বাহী সম্পাদক আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ টিভির সাংবাদিক আইমান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জকিগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোর্শেদ লস্কর/সজল আহমদ
মন্তব্য করুন: