গোয়াইনঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

গোয়াইনঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৩/১২/২০২৫ ১৯:৪৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল, পাঁচটি নন–ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গানপাউডার।


র‍্যাব জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট থানাধীন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় একটি টাওয়ারের নিচে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।


শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়রির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।


র‍্যাবের ধারণা, এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডি আর ডি

মন্তব্য করুন: