জকিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

জকিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/১২/২০২৫ ২২:৩৩:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক (এসিল্যান্ড) প্রণয় বিশ্বাস।

ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন— উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম জিল্লুর রহমান, যুব আন্দোলনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ছাত্র আন্দোলনের সদস্য মিজানুর রহমান কামরান ও ছিদ্দিকুর রহমান।

সভায় জকিগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে জকিগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন: