শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১২/২০২৫ ০৯:৫০:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিজয়ের মাস ডিসেম্বরের সূচনায় বাঙালি জাতি আবারও স্মরণ করছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অর্জনকে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ—লাল-সবুজের পতাকা পায় পূর্ণতা, আর বাঙালি জাতি পায় স্বাধীন সত্তা।

১৯৭১ সালের এ সশস্ত্র মুক্তিযুদ্ধ বাঙালির হাজার বছরের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ এবং ভারতীয় মিত্রবাহিনীর যৌথ অভিযানে দিশেহারা পাক হানাদার বাহিনী ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

বিজয়ের এই মাস যেমন আনন্দ ও গর্বের, তেমনি বেদনাদায়কও। ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও দেশি দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়।

স্বাধীনতার বদলে পাওয়া বাংলাদেশ নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আগায় উন্নতির পথে। লাখো শহীদ ও মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মাস বাঙালিকে প্রতি বছর নতুন করে উদ্বুদ্ধ করে জাতি গড়ার অঙ্গীকারে।

এ রহমান

মন্তব্য করুন: