নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই রেষ্টুরেন্টকে জরিমানা

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই রেষ্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৬/১১/২০২৫ ২০:৫২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত করে দুই রেষ্টুরেন্টে জরিমানা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নবীগঞ্জের আউশকান্দি এলাকার দুটি রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড নবীগঞ্জ প্রত্যয় হাশেম।


মোবাইল কোর্টে কর্তৃপক্ষের সাথে অসহযোগিতা করা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, মেয়াদ উত্তীর্ণ তেল ও বিভিন্ন প্রকার সস ব্যবহার করা, একই ফ্রিজে কাচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রেখে দেওয়া, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লুবন মিয়ার রেষ্টুরেন্ট ৪০ হাকার এবং বেলাল আহমেদের হাসিখুশি রেষ্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড নবীগঞ্জ প্রত্যয় হাশেম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর এবং ফিটনেস বিহীন ও সার্টিফিকেট বিহীন যত ব্যবসা আছে সবকিছুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মো. তাজুল ইসলাম

মন্তব্য করুন: