মাধবপুরে চৌমুহনীতে দূধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আ /হ /ত

মাধবপুরে চৌমুহনীতে দূধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আ /হ /ত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/১১/২০২৬ ১১:৩৭:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর - ধর্মঘর  সড়কে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।  এই সময় ডাকাতের হামলায় শরিফ নামে এক ব্যবসায়ী  গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় সুত্রে জানা যায়,  (১৬ নভেম্বর) রাত ১১ টার দিকে মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা ও ধর্মঘর বাজারের ব্যবসায়ী শরিফ মিয়া মোটর সাইকেল যোগে মাধবপুর থেকে  বাড়িতে যাবার পথে চৌমুহনী শান্তিবাগ এলাকায় পৌছালে দূর্বত্তরা তাকে আটক মারপিট করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। 

দূর্বত্তরা চলে গেলে আহত ব্যাক্তির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করেন। আহত শরিফ মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এই বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, মোটর সাইকেল আরোহীকে আঘাত করেছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে দ্রুত পৌছেন। দূর্বত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad