মাধবপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্টিত

১৬ জনকে পুরুষ্কার প্রদান

মাধবপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্টিত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৬/১১/২০২৫ ১৮:২০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশীয় জাত,  আধুনিক প্রযুক্তি,  প্রাণীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্টিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর)  দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গনে মেলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ  বিন কাশেম।

উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাজহারুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, সাংবাদিক জামাল মোঃ  আবু নাছের প্রমুখ।

অনুষ্ঠান শেষে ডেইরি ক্যাটাগরি ৩টি, গরু হৃষ্টপুষ্ট ক্যাটাগরি ৩টি, ছাগল/ভেড়া ক্যাটাগরি ৩টি, পোল্ট্রি ক্যাটাগরি ৩টি, পণ্য ও প্রযুক্তি ক্যাটাগরি ৩ টি এবং ১ টি বিশেষ পুরষ্কার সহ মোট ১৬টি পুরষ্কার প্রদান করা হয়।

এ রহমান

মন্তব্য করুন: