সরকারের টনক নাড়িয়ে দিলেন আরিফ

সরকারের টনক নাড়িয়ে দিলেন আরিফ

প্রথম সিলেট প্রতিবেদন

০২/১১/২০২৫ ২১:৪৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অনেক কথা জমে ছিল সিলেটবাসীর বুকের ভেতরে। বছরের পর বছর অপেক্ষা, প্রতিশ্রুতির পাহাড়—কিন্তু বাস্তবে মেলে না কিছুই। উন্নয়নের নামে কেউ নিজের আঙিনা সাজায়, কেউ বেছে নেয় আপনজনকে। অথচ সাধারণ মানুষ? তারা থাকে পিছনে… ভুলে যাওয়া মানচিত্রের মতো। কিন্তু আজ সেই নীরবতা ভাঙল। আজ সিলেটের মানুষ নিজেরাই লিখে ফেলল প্রতিবাদের নতুন ইতিহাস। রবিবার সকাল। শহরের বাতাসে যেন ক্ষোভ আর বঞ্চনার কাঁপন। আর সেই ঢেউয়ের মাঝখানে দাঁড়িয়ে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিলেন—“সিলেট আর অবহেলার শহর নয়। আমাদের অধিকার আমরা আদায় করব।”


১৭ বছরের বঞ্চনা, অপূর্ণ প্রতিশ্রুতির পাহাড়, স্বপ্ন ভাঙার যন্ত্রণা—সব কিছুর ক্ষত নিয়ে সিলেটবাসী ছুটে আসে তার ডাকে। হাজারো হৃদয়ের স্লোগানে গর্জে ওঠে শহর। “সিলেটের উন্নয়ন আমাদের অধিকার, দয়া নয়!” পর্যটনের নগরী সিলেট যেখানে একটি বিশেষ ট্রেনের প্রতিশ্রুতিও মিলল না। দ্বৈত রেললাইন, নতুন ট্রেন, বিশুদ্ধ পানির ওয়াশা প্রকল্প—সবগুলোই যেন কাগজের লেখা স্বপ্ন।


আরিফুল হক চৌধুরী আক্ষেপে বলেন—“এই সিলেটবাসী কি কেবল ভোট দিতেই জন্ম নিয়েছে? সেবা পেতে নয়?” তার কণ্ঠে ক্ষোভ, চোখে ব্যথা, আর জনতার মাঝে অদম্য প্রত্যয়—প্রয়োজনে পুরো বিভাগে অবরোধ, তবুও অধিকার আদায় হবেই।


এই সময়ে উপস্থিত হন জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি প্রতিশ্রুতির হাত বাড়ান—দ্রুত প্রকল্প বাস্তবায়ন, পানি সংকট সমাধান, নতুন ফ্লাইট, রাস্তা সংস্কার, শত বছরের পরিকল্পনায় রেললাইন উন্নয়ন…তবু মানুষের চোখে তখনো প্রশ্ন—“এবার কি সত্যিই বদল আসবে?” কারণ সিলেটের মানুষ শুধু উন্নয়ন চায় না,তারা চায় সম্মান।তারা চায় ন্যায্যতা। তারা চায়—ভুলে যাওয়া শহর নয়, গর্বের সিলেট।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: