পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১৬/০৯/২০২৫ ২১:০৩:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়।


অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহর সভাপতিত্বে এবং প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ এবং উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক সুমন কান্তি দাস, সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, শাহজাহান মিয়া, রিকন চন্দ্র দাস এবং শিক্ষার্থী নীলা পুরকায়স্থ, সোয়াহিদ মিয়া, মায়মুনা বেগম ও আরফা আক্তার ইভা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সহকারী শিক্ষক রুবী রানী তালুকদার, সাইফুল ইসলাম, বদরুজ্জামান খান, মো. আলাউদ্দিন, হেলাল আহমদ, মো. জজ মিয়া, রেজুয়ানুল হক, শতরূপা চক্রবর্তী, মাসুকুল ইসলাম মাসুক, ওবায়দুল হক মোনেম, এলি আক্তার, নন্দিতা দে প্রমুখ। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন: