তাহিরপুরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২৯টি মণ্ডপে

তাহিরপুরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২৯টি মণ্ডপে

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৬/০৯/২০২৫ ১৯:১৪:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।  


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক সভাপতিত্ব করেন। এ সময় তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শাহরুখ আলম শান্তনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর  অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক (এনাম), দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ (মুরাদ) সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 


জানাযায়, এ উপজেলায় মোট ২৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সবকটি পূজা মণ্ডপে মুর্তি বানানোর কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। 


সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন ইউএনও।


সভায় বক্তারা বলেন,  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন: