তাহিরপুরে দুইজনকে তিন লাখ টাকা জরিমানা

যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহন

তাহিরপুরে দুইজনকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

১৬/০৯/২০২৫ ০১:১০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর এলাকায় যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে দুইজনকে আটক করেছে প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


জানা যায়, সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সঙ্গীয় পুলিশ ফোর্স সহযোগিতা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক তার অফিসিয়াল ফেসবুক আইডিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এ রহমান

মন্তব্য করুন: