শাল্লায় নাছির চৌধুরীর জনসভায় জনতার ঢল

শাল্লায় নাছির চৌধুরীর জনসভায় জনতার ঢল

নিশিকান্ত সরকার, শাল্লা

১৫/০৯/২০২৫ ১৭:১১:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জনসমুদ্রে রুপ নিল শাল্লায় নাছির উদ্দিন চৌধুরীর জনসভা। সভায় যোগ দিতে সকাল থেকে খন্ড খন্ড মিছিল প্রত্যন্ত অঞ্চল থেকে যোগ দেয় সমাবেশস্থলে। বেলা ২ টা বাজার আগেই পুরো সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে উঠে। সোমবার পূর্বঘোষিত শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটি বাংলার কিংবদন্তী রাজনীতিবিদ প্রান্তিক মানুষের ভরসাস্থল জননেতা নাছির উদ্দিন চৌধুরী।  


এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নৌকাযোগে জনসভায় যোগ দেন হাজার হাজার জনতা। জনসভায় শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল।  সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


সভায় মূল্যবান বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাংবাদিক রুদ্র মিজান, নাছির উদ্দীন চৌধুরী সুযোগ্য কন্যা নাজিয়া চৌধুরী, দিরাই বিএনপি নেতা হুমায়ুন কবির। এছাড়াও আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অভিজিৎ দাস, সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন,শাল্লা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমির হোসাইন,  হবিবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শৈলেন কুমার দাস, বাহাড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিজয় দাস, আটগাও ইউনিয়ন বিনএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান,  ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রুমান আহমেদ, আমির হামজা প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন: