তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ জন আটক, মোবাইল কোর্টে জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ জন আটক, মোবাইল কোর্টে জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৪/০৯/২০২৫ ০০:৫৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে আটক করেছে মোবাইল কোর্ট। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় কোনো প্রকার অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না।”

এ রহমান

মন্তব্য করুন: