সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৯/২০২৫ ১৪:৫৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার” প্রতিপাদ্যে সুনামগঞ্জে পালিত হয়েছে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস।

জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষিত এ দিবস উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের লতিফা কনফারেন্স হলে একশনএইডের সহযোগিতায় জেটনেট বিডি ও হাউস আলোচনা সভার আয়োজন করে। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় এবং জীববৈচিত্র্য ও উন্নয়ন ফোরামের সহসভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নুরুল হক আফিন্দী। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রভাষক শাহীনা চৌধুরী রুবী, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, শিক্ষাবিদ মোদাচ্ছির আলম সুবল, জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক প্রমুখ। এসময় বক্তারা বলেন, বায়ু দূষণ রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্বন নিঃসরণ কমাতে হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে অগ্রসর হতে হবে। বক্তারা নির্মল বায়ুর জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ রহমান

মন্তব্য করুন: