সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৯/২০২৫ ১৪:৪৫:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দোয়ারাবাজার উপজেলার সাউদরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩০) এবং সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নারপয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তারা সিলেটের দিকে যাচ্ছিলেন। এ সময় জয়কলস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই জুয়েল মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় শব্দর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ রহমান

মন্তব্য করুন: