জামালগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

জামালগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১২/০৯/২০২৫ ১৯:৪৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী, সুধাংশু তালুকদার, শাহাব উদ্দিন, ইউপি সচিব কঙ্কন সরকার তালুকদার, ইপসার সমন্বয়কারী হাফছা রহমান, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউপি সদস্যা নার্গিস সুলতানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ করতে পারলে গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। কম খরচে ও অল্প সময়ে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। নিয়মিত ওয়ার্ড সভায় গ্রাম আদালতের বিষয়টি আলোচনায় আনা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হলে উভয় পক্ষের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব হয়। দরিদ্র, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ সহজেই এ ব্যবস্থার মাধ্যমে বিরোধ মেটাতে পারেন।

এ রহমান

মন্তব্য করুন: