গাজীনগরী হত্যার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গাজীনগরী হত্যার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৬/০৯/২০২৫ ২০:২০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোস্তাক আহমেদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে তাওহীদ জনতা আলিম-ওলামা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কারী নূর আলী শাহ্ মাদ্রাসার মোতামিম মৌলভী আশরাফ আলী আখঞ্জী। তাহিরপুর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক শিহাব বিন জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, নয়াবন্দ মাদ্রাসার মুহতামীম মাওলানা ফখরুদ্দীন, জমিয়ত নেতা মাওলানা জমির হোসাইন এবং খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নেছার আহমদ ছাদ প্রমুখ।


বক্তারা বলেন, “মাওলানা গাজীনগরীকে হত্যার মাধ্যমে দেশ ও ধর্মপ্রাণ মানুষকে গভীরভাবে আঘাত করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”


উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মাওলানা গাজীনগরী। কয়েকদিন পর দিরাই উপজেলার একটি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ রহমান

মন্তব্য করুন: