হাওরের সীমাবদ্ধতা জয় করে ব্যারিস্টার আল আমিন, উচ্ছ্বসিত শাল্লা
বর্ষায় অথই জল আর যোগাযোগের নানা প্রতিকূলতা—এমন হাওরবেষ্টিত জনপদ সুনামগঞ্জের শাল্লা থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল আমিন।
স্থানীয়দের দাবি, এই অর্জনের মধ্য দিয়ে তিনি শাল্লার প্রথম ব্যারিস্টার হিসেবে ইতিহাস গড়েছেন। দীর্ঘদিন ধরে ঢাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করা আল আমিনের এই সাফল্যে উচ্ছ্বাস ও গর্ব ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়।হাওর পেরিয়ে নতুন দৃষ্টান্তপ্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে আইন পেশায় এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি শাল্লার তরুণদের জন্য অনুপ্রেরণার বার্তা দিচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।
তাঁদের মতে, ভৌগোলিক সীমাবদ্ধতা যে স্বপ্নপূরণের পথে বড় বাধা হতে পারে না, আল আমিনের অর্জন তারই বাস্তব উদাহরণ।নিজের অনুভূতি জানাতে গিয়ে আল আমিন বলেন,"আমার জন্য আজকের দিনটি সত্যিই অনেক আনন্দের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মা-বাবার দোয়া, ভালোবাসা ও নিরন্তর প্রচেষ্টার ফলেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। পাশাপাশি আমার প্রিয় শাল্লাবাসীর সাহস, অনুপ্রেরণা ও ভালোবাসা আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।"
তিনি আরও জানান, এই স্বীকৃতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা দিয়ে মানুষের পাশে থাকতে চান তিনি।শাল্লাজুড়ে আনন্দ ও প্রত্যাশাব্যারিস্টার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে আল আমিনকে শুভেচ্ছা জানাচ্ছেন শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের আশা, তাঁর মেধা ও অভিজ্ঞতা ভবিষ্যতে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগবে এবং নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও পেশাগত উৎকর্ষে এগিয়ে আসতে সাহস জোগাবে।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: