সুনামগঞ্জে ক্রীড়া উৎসবের প্রস্তুতি: স্টেডিয়ামের দুরবস্থায় ক্রীড়া সচিবের ক্ষোভ

সুনামগঞ্জে ক্রীড়া উৎসবের প্রস্তুতি: স্টেডিয়ামের দুরবস্থায় ক্রীড়া সচিবের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/১১/২০২৬ ২১:৪৭:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি জোরদার হলেও স্থানীয় স্টেডিয়ামের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান। তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে এ উৎসবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও সফরের তারিখে রদবদল হতে পারে। তবে ডিসেম্বর মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্টেডিয়ামের অবকাঠামোগত দুরবস্থা দেখে হতাশা জানান মাহফুজুল আলম খান। তিনি বলেন, "সুনামগঞ্জের স্টেডিয়াম দেখে আমার মন খারাপ হয়েছে। আমরা কী করি, একটি স্টেডিয়ামের এমন দুরবস্থা কেন হবে? এটা আমাদের মন্ত্রণালয়ের ব্যর্থতা।"

ক্রীড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্যে সুনামগঞ্জ স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নের বিষয়টি নতুন করে সামনে এসেছে। উৎসব আয়োজনের পাশাপাশি দ্রুত অবকাঠামো উন্নয়নের তাগিদও তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।দেশীয় খেলা ফেরানোর তাগিদ ও প্রধানমন্ত্রীর সফরদেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত সচিব বলেন, কালের বিবর্তনে অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যাচ্ছে। শিশু-কিশোর ও তরুণদের আবার মাঠে ফিরিয়ে এনে দেশীয় খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে।প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে কান্ট্রি গেমস উৎসবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। তারিখ কিছুটা এদিক-সেদিক হলে তা জানিয়ে দেওয়া হবে, তবে ডিসেম্বরের মধ্যেই সফর অনুষ্ঠিত হবে।সভায় উপস্থিত ছিলেন যাঁরাজেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং এডিএম সুনজিত কুমার চন্দ।এ ছাড়া কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, ক্রীড়া সংগঠক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কাজী নাসিম উদ্দিন লালা, ব্যারিস্টার গোলাম রব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় উৎসবের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad