মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ২৮ বিজিবির দায়িত্বাধীন সুনামগঞ্জ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়।
জানা যায়, মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ী এলাকায় গরুগুলো আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ষাট হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: