সড়ক দুর্ঘটনার ১৬ দিন পর মারা গেলেন বড়লেখার শিক্ষার্থী সাকিব

সড়ক দুর্ঘটনার ১৬ দিন পর মারা গেলেন বড়লেখার শিক্ষার্থী সাকিব

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৬/১১/২০২৬ ২১:১৬:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহদিন মালিক খান সাকিব (১৭) মারা গেছেন। দুর্ঘটনার ১৬ দিন পর রোববার (১৬ নভেম্বর) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার রতুলি-আজিমগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাকিব। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়। সেখানে ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত শাহদিন মালিক খান সাকিব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর গ্রামের মুসলিম খানের ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন। সাকিব পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad