শামছুল আলম আখঞ্জি ‘প্রথম সিলেট’ এর আগষ্ট মাসের সেরা প্রতিনিধি

শামছুল আলম আখঞ্জি ‘প্রথম সিলেট’ এর আগষ্ট মাসের সেরা প্রতিনিধি

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৯/২০২৫ ২৩:৪৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউজ পোর্ট‌াল ’প্রথম সিলেট’ এ আগষ্ট মাসে বিভাগের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামসুল আলম আখঞ্জী। সেরা প্রতিনিধি হিসেবে নির্ধারিত সম্মানী চলতি মাসের ১০ তারিখের মধ্যে প্রতিনিধির ব্যক্তিগত বিকাশ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে।


এর আগে জুলাই মাসে ‘প্রথম সিলেট.কম’ এ কর্মরত সকল প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠক থেকে আলোচনাক্রমে এই সিদ্বান্ত গ্রহণ করে ‘প্রথম সিলেট’ কর্তৃপক্ষ। সভার সিদ্বান্ত অনুযায়ী প্রতিনিধিদের কাজের প্রতি দায়িত্বশীল এবং সুসাংবাদিকতায় উদ্ধুদ্ধ করণের জন্য প্রতি মাসে একজন সেরা প্রতিনিধি নির্বাচিত করার পাশাপাশি নির্ধারিত সম্মানী ঘোষণা করা হয়। পোর্টাল সম্পাদক দেবব্রত রায় দিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুরস্কার ঘোষণা করেন প্রধান অতিথি ও ‘প্রথম সিলেট’ এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমান। 


ভার্চুয়ালি বৈঠকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা ও সকল উপজেলায় কর্মরত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 



তাহির আহমদ

মন্তব্য করুন: