কুমারপাড়া থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুমারপাড়া থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রথম ডেস্ক

১১/০৮/২০২৬ ২৩:১৭:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নগরের কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছে না। এ সময় তার পরনে সবুজ রঙের বোরকা ছিলো।

সাইয়েদা রোমানা ফেরদৌসী (৩৫) নামের ওই তরুণী নগরের কুমারপাড়া বালিঙ্গা হাউসের মৃত সৈয়দ রুহুল ইসলামের মেয়ে।

পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তবে  ০১৭৩৬-০৫৩২৫৮ বা ০১৭১৫-৫২৫০৮২ এই দুটি মোবাইল নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad