সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ, শহীদ শামসুদ্দিন আহমদ ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলো মো. এহসানুল ও আয়ান। এ ছাড়া নিহত নারী বর্ণা রাণী।
এর মধ্যে এহসানুলের বয়স ৩ বছর ৪ মাস, আয়ানের বয়স ৮ মাস ও বর্ণা রাণীর বয়স ১৮ বছর।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন রোগী। ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১৮ জন এবং এই সময়ে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রবিবার (৯ আগস্ট) পর্যন্ত এ বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।
রত্না বাউরী
মন্তব্য করুন: