ছাতকে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান চুরি

ছাতকে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান চুরি

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৯/০৪/২০২৬ ২৩:৫৫:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান গেট ও কক্ষের দরজার তালা ভেঙে তিনটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্রটি পরিকল্পিতভাবে এই চুরিকাণ্ড চালায়। রবিবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানায় মৌখিক অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকেলে ছাতক থানা পুলিশের একটি দল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, এর আগেও বেশ কয়েকবার বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় বিদ্যালয়ের সম্পদ রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না করলে এই ধরনের চুরির হাত থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।" স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন: