হবিগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর,এলাকায় উত্তেজনা
Led Bottom Ad

হবিগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর,এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/০৪/২০২৬ ১৮:৪২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


শুক্রবার (১৭ এপ্রিল) সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।


পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যে ঢুকে কিছু না পেয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করতে পারে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad