হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য
Led Bottom Ad

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০৪/২০২৬ ২০:২৭:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে স্পিকারের অনুমোদনক্রমে সম্প্রতি এ মনোনয়ন দেওয়া হয়।

মনোনীত সদস্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলো সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ। এই পর্ষদ প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ দুই সংসদ সদস্যের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তাদের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এই মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। তিনি আশা প্রকাশ করেন, সিন্ডিকেটের নতুন সদস্যরা প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad