চুনারুঘাটে ২৫ ফুটের কিং কোবরাসহ জোড়া সাপ অবমুক্ত

চুনারুঘাটে ২৫ ফুটের কিং কোবরাসহ জোড়া সাপ অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৪/০৪/২০২৬ ১২:১৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশাল আকৃতির দুইটি কিং কোবরা (রাজগোখরা) সাপ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বনের গহীন নিরাপদ স্থানে সাপ দুইটিকে ছেড়ে দেওয়া হয়। অবমুক্ত করা সাপ দুটির মধ্যে একটি প্রায় ২৫ ফুট দীর্ঘ এবং অন্যটি আনুমানিক ৮ থেকে ৯ ফুট লম্বা। এর মধ্যে একটি স্ত্রী ও অন্যটি পুরুষ সাপ বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার শ্রীবাড়ি চা বাগান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় বিষধর এই সাপ দুইটি উদ্ধার করা হয়। পরে শ্রীবাড়ি বিট কর্মকর্তা আল আমীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সাপ দুটিকে রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন। বিশাল আকৃতির এই সাপ দুটি দেখার জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

শ্রীবাড়ি বিট কর্মকর্তা আল আমীন গণমাধ্যমকে জানান, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনবসতি এলাকায় চলে আসা এই রাজগোখরা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাদের প্রকৃত আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের এ ধরনের উদ্ধার ও সুরক্ষা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এ রহমান

মন্তব্য করুন: