নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল জনতা

মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ গ্রামবাসী

নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৯/০৪/২০২৬ ১৫:১১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এক মাদক কারবারির বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমরগাঁও গ্রামের রফিজ আলীর ছেলে সমুজ আলী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে গ্রামবাসীর জমি জোরপূর্বক দখল করে বসবাসের অভিযোগও ছিল দীর্ঘদিনের। সমুজ আলীর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বুধবার সকালে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তার বসতঘর ভাঙচুর ও উচ্ছেদ করে। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমুজ আলী একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার নানা অপকর্মে অতিষ্ঠ হয়েই গ্রামবাসী এই উচ্ছেদ চালিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: