সুনামগঞ্জে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৪/২০২৬ ১৮:৩৬:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন কমিটির সদস্যরা।


তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।


সুনামগঞ্জ জেলা ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম জাকির হোসেন জানান, তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেছে এবং ব্যবসায়ীদের বক্তব্য নিয়েছে। তিনি ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন ও সহায়তার দাবি জানান।


তদন্ত কমিটির আহ্বায়ক সুনজিত কুমার চন্দ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানই তাদের মূল দায়িত্ব। এ জন্য কয়েকটি সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।


অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এল আর রাজু

মন্তব্য করুন: