ভূমধ্যসাগরে নিহত ফাহিমের বাড়ি পরিদর্শন করলেন দোয়ারাবাজারের ইউএনও

ভূমধ্যসাগরে নিহত ফাহিমের বাড়ি পরিদর্শন করলেন দোয়ারাবাজারের ইউএনও

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৯/০৩/২০২৬ ১৯:৩৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উন্নত জীবনের আশায় ইউরোপ পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মর্মান্তিকভাবে প্রাণ হারানো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের মেধাবী যুবক মোঃ ফাহিম আহমেদ মুন্না (১৯)-এর শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন উপজেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।

পরিদর্শনকালে ইউএনও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি শোকাতুর স্বজনদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, এমন মেধাবী ও ভদ্র যুবকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

উল্লেখ্য, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার পথে খাবার ও পানির সংকটে এবং পরবর্তীতে নৌকাডুবির ঘটনায় ফাহিম আহমেদ মুন্না প্রাণ হারান বলে জানা গেছে। তাঁর অকাল মৃত্যুতে কবিরনগরসহ পুরো দোয়ারাবাজার উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, ফাহিম এলাকায় অত্যন্ত নম্র স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিলেন, তাঁর এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।


মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: