চুনারুঘাটে অবহেলায় অযত্নে পড়ে আছে ৫৪ বছরের পুরনো বধ্যভূমি

স্বাধীনতার পরও কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি

চুনারুঘাটে অবহেলায় অযত্নে পড়ে আছে ৫৪ বছরের পুরনো বধ্যভূমি

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৪/০১/২০২৬ ২২:৪৫:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের বধ্যভূমি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অযত্ন ও অবহেলায় এটি বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, পৌর শহরে অবস্থিত বধ্যভূমিতে পথচারীরা মলমূত্র ত্যাগ করেন, পাশের কসাইখানার বর্জ্য ও বাজের্যর দুর্গন্ধে প্রবেশও অনিরাপদ। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদারের ইউসুফ খান বাহিনী এই এলাকায় স্বাধীনতাকামী মানুষ হত্যা করে খোয়াই নদীতে ভাসিয়ে দেয় এবং কিছু লোককে নদীর তীরে পুঁতে রাখে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, স্বাধীনতার পরও কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জালাল অভিযোগ করেছেন, উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপব্যবহারের অভিযোগ রয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, বধ্যভূমিটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন: