সিলেট-৫ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেট-৫ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৪/০১/২০২৬ ২২:১৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট পাঁচজন প্রার্থীকে বৈধভাবে মনোনীত করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম মনোনয়নপত্র যাচাই শেষে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৫ আসনে ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়তে শুরু করেছে।

এ রহমান

মন্তব্য করুন: