মৌলভীবাজারে ৩ হাজার ৮২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে ৩ হাজার ৮২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/১২/২০২৫ ২০:৫৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে মোঃ আব্দুস সালাম (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানটি বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ ফুলতলা বিওপির বিশেষ টহলদল পরিচালনা করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোঃ আব্দুস সালাম জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন: