সিসিক মেয়রপ্রার্থী এডভোকেট আব্দুর রহমান আফজাল
জনগণ ও ন্যায়ের স্বার্থে ডিসি সরওয়ার আলমকে পুনর্বহালের আহ্বান
সিলেটের স্বার্থে, জনগণের স্বার্থে এবং ন্যায়ের স্বার্থে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সরওয়ার আলমকে পুনরায় দায়িত্বে বহাল রাখার দাবি জানিয়েছেন এনসিপি মনোনীত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এডভোকেট আব্দুর রহমান আফজাল।
এক বিবৃতিতে আফজাল বলেন, সিলেটের চলমান প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় ডিসি সরওয়ার আলমকে দায়িত্বে বহাল রাখা প্রয়োজন। তিনি মনে করেন, একজন দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব প্রশাসক হিসেবে সরওয়ার আলম সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সিলেটের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্থিতিশীলতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ কারণে সিলেটের বৃহত্তর স্বার্থে ডিসি সরওয়ার আলমকে তার দায়িত্বে পুনর্বহাল করা উচিত।
এনসিপি মনোনীত এই মেয়রপ্রার্থী সরকারের সংশ্লিষ্ট মহল, সিলেটের দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেটবাসীর প্রত্যাশা ও ন্যায়ের প্রশ্নে ডিসি সরওয়ার আলমকে দায়িত্বে পুনর্বহাল করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
তিনি বলেন, সিলেটের জনগণ সবসময়ই এমন একজন প্রশাসককে পাশে চায়, যিনি মানুষের কল্যাণে কাজ করবেন এবং জেলার উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও বেগবান করবেন। সরওয়ার আলমকে পুনর্বহাল করা হলে তা সিলেটবাসীর প্রত্যাশার প্রতিফলন হবে বলেও মন্তব্য করেন তিনি।
সজল আহমেদ
মন্তব্য করুন: