জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দক্ষিণ আফ্রিকার

জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দক্ষিণ আফ্রিকার

প্রথম ডেস্ক

২৫/১১/২০২৬ ১৪:১১:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষিণ আফ্রিকার প্রধান দুই শহর জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন তিনি। এ সময় হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। 

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা তুলে ধরে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ভবিষ্যতে এসব রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। 

আকাশপথের পাশাপাশি বৈঠকে দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় উল্লেখ করে মন্ত্রী উভয় দেশের মধ্যে পর্যটক আদান-প্রদান ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল দুই দেশের পর্যটন খাতের বিকাশে অভিজ্ঞতা বিনিময়, সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। 

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad