দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি,দিরাই

২৫/১১/২০২৬ ১৫:২৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মরিয়াদ তনয়, উলামা দলের সভাপতি মাও. রজব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, জেলা ক্রীড়া দলের সদস্য আলেক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, লীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ প্রমুখ। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত দুই নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিডি/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad