গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২৫/১১/২০২৬ ২৩:১০:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, ইসিএ (ECA) ভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা, জাফলং চা বাগানের টাওয়ার সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন জব্দ বা অকার্যকর করা হয়। পাশাপাশি বালুভর্তি ২টি বাল্কহেড বা স্টিলবডির ইঞ্জিন বিকল, ১টি বাল্কহেড এবং ছোট ৩টি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সার্বিক সহায়তা দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad