সিলেটে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১১/২০২৬ ১৬:১২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের মোগলাবাজার থানার পারাইরচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে টায়ার পুড়িয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পারাইরচক এলাকায় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে সেলিম আহমেদ (৩১), সিলেট নগরের মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরান থানার দলইপাড়ার আ. হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা এলাকার বাবুল মিয়ার ছেলে বাদল আহমদ (২৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং পোড়ানো টায়ার জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad