ভারতের কোথায়-কীভাবে আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় মিডিয়া

ভারতের কোথায়-কীভাবে আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় মিডিয়া

প্রথম ডেস্ক

২৬/১১/২০২৬ ১১:১২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের ৫৫তম বিজয় দিবসেই দেশে ফেরার পরিকল্পনার কথা জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই নির্বাসিত। ধারণা করা হয়, দিল্লির একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে থাকছেন তিনি। তবে তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে উত্তর প্রদেশের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা।

ওই বছরের অক্টোবরে কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দিল্লির ‘লুটিয়েন্স বাংলো জোন’-এ সরকারের দেওয়া একটি বাংলোতে থাকছেন তিনি। রাজধানীর এই এলাকাটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত। সেখানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সাদাপোশাকে নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক তার ওপর নজর রাখছেন।

ভারতে অবস্থান করলেও সাক্ষাৎকার, বিবৃতি ও দূরবর্তী মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা।

গত জুনে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন, চলতি বছরই বাংলাদেশে ফিরবেন। এ সময় তিনি তার দল আওয়ামী লীগকে শুধু একটি সংগঠন নয়, বরং একটি ‘শক্তি’ বলেও উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। ২১ আগস্ট আমাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের অভূতপূর্ব উন্নয়নে কাজ করেছি।’

এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad