লাখাইয়ে ডিজিটাল রেজিস্টারে সার বিক্রি, জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলছে না সার

লাখাইয়ে ডিজিটাল রেজিস্টারে সার বিক্রি, জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলছে না সার

নিজস্ব প্রতিনিধি, লাখাই

২৫/১১/২০২৬ ২১:৩১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চালু হয়েছে ‘ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার’। উপজেলা কৃষি কর্মকর্তার উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থার মাধ্যমে সার ক্রয়-বিক্রয় ও মজুদের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে। এতে সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম ও কারসাজি রোধের পাশাপাশি মজুদের প্রকৃত চিত্র জানা সহজ হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থার আওতায় এখন থেকে কোনো প্রধান (মেইন) বা খুচরা ডিলার ডিজিটাল রেজিস্টারের বাইরে সার বিক্রি করতে পারবেন না। ডিলারদের সার ক্রয় ও বিক্রয়ের প্রতিটি তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

এ ব্যবস্থায় প্রধান ডিলারদের সার ক্রয়-বিক্রয়ের মেমো অফিসে জমা দেওয়ার পর তা তাঁদের মূল মজুদের হিসাবের সঙ্গে যুক্ত হচ্ছে। অন্যদিকে, খুচরা ডিলাররা কৃষকদের কাছে সার বিক্রি করার সঙ্গে সঙ্গে বিক্রিত সারের পরিমাণ তাঁদের মজুদ থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ যাচ্ছে।

ফলে দিন শেষে ডিলাররা অল্প সময়ের মধ্যেই মোট বিক্রিত সারের পরিমাণ ও অবশিষ্ট মজুদের সঠিক হিসাব জানতে পারছেন। সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল পদ্ধতিতে সার বিক্রির হিসাব সংরক্ষণের ফলে সার বিতরণে অনিয়ম ও কারসাজির সুযোগ কমবে। এর মাধ্যমে স্থানীয় কৃষকেরা সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সার পাবেন বলে আশা করা হচ্ছে।

লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি খাতের উন্নয়ন এবং সারের কৃত্রিম সংকট মোকাবিলায় এ ডিজিটাল মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। কার্যক্রমটি নিয়মিত তদারকির পাশাপাশি অব্যাহত রাখা হবে।

তবে ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি সার কিনতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, অল্প পরিমাণ সার কিনতে গেলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হচ্ছে।

স্থানীয় কৃষক সাদু মিয়া বলেন, ‘চার কেজি সার আনতে ডিলারের দোকানে গেলে জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়। পরে পরিচয়পত্র দিয়ে সার আনতে হয়েছে।’

কৃষকদের ভাষ্য, অল্প পরিমাণ সার কেনার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়ার বিষয়টি তাঁদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad