আরব আমিরাতে বাস-ট্রাকের সং/ঘ/র্ষে নি/হ/ত ১১

আরব আমিরাতে বাস-ট্রাকের সং/ঘ/র্ষে নি/হ/ত ১১

প্রথম ডেস্ক

২৪/১১/২০২৬ ১৫:০১:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ শহরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শহরের আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময় এবং কী কারণে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে সরকারি সূত্রের ওপর নির্ভর করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad