আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয়সহ নি/হ/ত ১৫
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে দুইজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দুবাই কনস্যুলেট এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কনস্যুলেট। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনায় কতজন ভারতীয় নিহত বা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কনস্যুলেট।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আল ওয়াতান সড়কে ৪১ জন যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়।
এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: